Web Analytics

রাশিয়ার নৌবাহিনীর দুটি জাহাজ ‘রেজকি’ ও ‘সোভারচেনি’ চার দিনের শুভেচ্ছা সফরে মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আগমনের সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজগুলোর অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূত, সামরিক, বিমান ও নৌ অ্যাটাশে এবং স্থানীয় ঊর্ধ্বতন নৌ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়। শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়ার নৌবাহিনীর জাহাজ দুটি আগামী ২৭ মার্চ বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।