Web Analytics

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যাত্রী ও বিমান সংস্থাগুলোকে সৌদি আরবের বিমানবন্দর এবং আকাশসীমা ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পর গোষ্ঠীটি এ সতর্কতা দেয়। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে এ ঘোষণা দেন।

ইয়াহিয়া সারি বলেন, হুথি বাহিনী সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমায় হামলা চালাতে পারে। তবে মক্কা ও মদিনার বিমানবন্দর এই হামলার হুমকির আওতার বাইরে থাকবে বলে তিনি জানান। তিনি বিমান সংস্থা, নৌপরিবহন সংস্থা, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং যাত্রীদের সতর্কবার্তাটি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানান।

সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, সৌদি আরব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করে ব্যর্থ হলে এর দায় দেশটির সরকারকে নিতে হবে। হুথি সামরিক বাহিনী জানিয়েছে, নিজেদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তারা ঘোষিত অবস্থান থেকে সরে আসবে না। তাদের নীতিতে বিমানবন্দরে হামলার জবাবে বিমানবন্দরে হামলা, অবরোধের জবাবে অবরোধ এবং উত্তেজনা বাড়লে পাল্টা পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।