Web Analytics

কারাবন্দিদের স্বজনদের সঙ্গে যোগাযোগের জন্য মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাইলট প্রকল্প হিসেবে ভিডিও কল সুবিধা চালু করেছে কারা অধিদপ্তর। অধিদপ্তর জানিয়েছে, শিগগিরই সারা দেশের কারাগারে এ সুবিধা সম্প্রসারণ করা হবে। নির্দিষ্ট নিয়ম মেনে কয়েদি ও হাজতিরা সপ্তাহে একবার পরিবারের সদস্যদের সঙ্গে ১০ মিনিট ভিডিও কলে কথা বলতে পারবেন এবং গোপনীয়তা বজায় রাখা হবে।

ঢাকা কারা অধিদপ্তরের জেলার, লজিস্টিক অ্যান্ড মিডিয়া, মো. মাসুদ হাসান জুয়েল বলেন, উদ্যোগটি বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের বৃহত্তর কার্যক্রমের অংশ। বিভিন্ন কারাগারে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় শিক্ষা, কাউন্সেলিং ও মানসিক উন্নয়নমূলক কার্যক্রম চালু হয়েছে। বন্দিদের উৎপাদনশীল কাজে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে; কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ সাবান উৎপাদন চলছে।

কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ৫৫ জন ডিপ্লোমা নার্সের সুপারিশ পাওয়া গেছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ মিনারেল ড্রিংকিং ওয়াটার প্লান্টের কাজ শেষ হয়েছে। খাদ্য প্রস্তুত, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থাও আধুনিকায়ন করা হচ্ছে; মাদকবিরোধী কার্যক্রমে ড্রাগ পরীক্ষার মেশিন সংগ্রহ করা হয়েছে এবং তিন কারাগারে প্রায় ১৮ হাজার গাছ রোপণ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।