Web Analytics

ভারতের আসামের ধুবড়ি জেলার বাঙালি মুসলিম অধ্যুষিত একটি গ্রামে রোববার উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ৫৫০টি পরিবারকে গৃহহীন করা হয়েছে। আলমগঞ্জের নবম ব্লকে সকাল ৬টায় কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে অভিযান শুরু হয়। প্রায় ৬৫০ বিঘা জমিজুড়ে থাকা ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা গুঁড়িয়ে দিতে ৫০টির বেশি বুলডোজার ব্যবহার করা হয়। ওই এলাকায় ৫৫০ পরিবারের প্রায় চার হাজার মানুষ বসবাস করতেন।

জেলা কমিশনার দিবাকর নাথ বলেন, প্রায় ৬৫০ বিঘা জমি খালি করার কাজ প্রায় শেষ হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, পুরো এলাকা প্রায় ৮০০ বিঘাজুড়ে এবং সেখানে প্রায় ৮০০ পরিবার থাকত। প্রায় ১৫০ বিঘা জমি নিয়ে প্রায় ১৬০ আবেদনকারীর মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তিনি অভিযানকে শান্তিপূর্ণ উল্লেখ করে বলেন, প্রশাসন আদালতে হলফনামা দেবে এবং গুয়াহাটি হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, অভিযান শুরুর আগেই প্রায় ৮০ শতাংশ বাসিন্দা জিনিসপত্র নিয়ে এলাকা ছেড়ে যান। প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় তাঁদের জমি খালি করতে ১৫ দিন সময় দেওয়া হয়েছিল। কয়েক দিন আগে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। কিছু পরিবার আইনি প্রতিকারের আশায় থেকে যায়; মামলার পরবর্তী শুনানি ১৩ নভেম্বর। একজন কর্মকর্তা জানান, স্কুল ভবন, মাজার ও অন্যান্য উপাসনালয় ভাঙা হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।