Web Analytics

অস্ট্রেলিয়া ইনস্টিটিউটের ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স প্রোগ্রামের পরিচালক এমা শোর্টিস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। তিনি আলজাজিরাকে বলেন, যুদ্ধবিরতি ঘোষণার কয়েক সপ্তাহ পরও লেবাননে আক্রমণ থামেনি। ট্রাম্প সম্প্রতি যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহ বাড়িয়ে ইসরাইলকে বোমা হামলা বন্ধের আহ্বান জানান।

শোর্টিসের মতে, ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্ক এমন অবস্থায় নেই যে ট্রাম্প নেতানিয়াহুর সিদ্ধান্ত পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেন। তিনি আরও বলেন, নেতানিয়াহু নিজ দেশের ডানপন্থি মহলের রাজনৈতিক চাপের মুখে আছেন, অন্যদিকে ট্রাম্পও অভ্যন্তরীণ নানা ইস্যুতে ব্যস্ত থাকায় বৈদেশিক নীতিতে মনোযোগ হারাচ্ছেন।

বিশ্লেষকের মতে, বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহু লেবানন বিষয়ে তুলনামূলকভাবে স্বাধীনভাবে পদক্ষেপ নিচ্ছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।