Web Analytics

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের একাধিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। তাদের দাবি অনুযায়ী, লক্ষ্যবস্তুর মধ্যে ছিল দুটি তেল পাম্পিং স্টেশন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীর আর্থিক কেন্দ্র। হুথিদের সামরিক মুখপাত্র বলেন, ড্রোন দিয়ে রিয়াদ অঞ্চলে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের দুটি তেল পাম্পিং স্টেশনে হামলা চালানো হয়েছে।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদের আর্থিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, দক্ষিণ ইয়েমেনের কাওয়া সামরিক ক্যাম্পে সৌদি বাহিনীকে লক্ষ্য করে এবং পাশের লাহিজ প্রদেশের বিভিন্ন অবস্থানে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এদিকে দক্ষিণ ইয়েমেনের শহর এডেনে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ঘটনাস্থলে থাকা আলজাজিরার প্রতিনিধিরা জানিয়েছেন। হুথিদের এসব হামলার দাবির বিষয়ে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত সৌদি আরবের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।