Web Analytics

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রথম চিফ হিট অফিসার বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক মেয়র আতিকুল ইসলামের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে তাকে ডাকা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই জিজ্ঞাসাবাদ অনুষ্ঠিত হয়। দুদক জানায়, আতিকুল ইসলামের সম্পদ অর্জনে তার কন্যার কোনো সম্পৃক্ততা আছে কি না, তা যাচাই করতেই এই জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বুশরা আফরিন ২০২৩ সালের মে মাসে ডিএনসিসির চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পান। তিনি ঢাকায় মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা শেষে কানাডায় উচ্চশিক্ষা গ্রহণ করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, কমিশনের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ অক্টোবর রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ক্ষমতার অপব্যবহার, দরপত্রে অনিয়ম, সরকারি অর্থ অপচয়, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে দুদক।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।