Web Analytics

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় জর্ডান, কুয়েত ও বাহরাইনে ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আব্বাসের কার্যালয় তিন দেশের প্রতি গভীর সংহতি প্রকাশ করে এবং তাদের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো পদক্ষেপে ফিলিস্তিনের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে।

ইরানের ইসলামি রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে কুয়েত ও বাহরাইনে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে তারা হামলা চালায়। যুক্তরাষ্ট্রের টানা দুই দিনের বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয়। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক জবাবের প্রথম ধাপ এবং সতর্ক করে দেয় যে, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য মার্কিন ঘাঁটিও তাদের পাল্টা জবাবের আওতায় আসবে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার থেকে ইরানের ভেতরে ১৭০টি লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে, আর ইরান নিশ্চিত করেছে যে প্রথম দফার হামলায় তাদের আট সেনা নিহত হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।