Web Analytics

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার আইনসম্মতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর। শনিবার ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারি বরাদ্দ জনগণের কল্যাণে ব্যয় হচ্ছে তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কর্মকর্তা দুর্নীতিতে জড়িত হলে তার চাকরি হারানোর পাশাপাশি তার বিরুদ্ধে মামলা হবে। তিনি মাদক, সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও সামাজিক হানাহানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং প্রশাসনকে নিরপেক্ষভাবে এসব মোকাবিলার নির্দেশ দেন।

আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় রয়েছে এবং সরকার আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি অঙ্গীকারবদ্ধ। তিনি নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন এবং যারা এদের আশ্রয় দেবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।