Web Analytics

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অফিস সহায়ক মো. আবুল কালামকে কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা ও অসদাচরণের দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ অনুযায়ী এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোশ ভাতা পাবেন।

আদেশে বলা হয়েছে, আবুল কালাম ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি এনবিআরের মুসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় শাখায় যোগ দেন এবং অতিরিক্ত দায়িত্বে মুসক প্রশিক্ষণ ও পুরস্কার শাখায় কাজ করতেন। যোগদানের এক মাস পর থেকেই তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকতে শুরু করেন। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি প্রায়ই অনুপস্থিত ছিলেন এবং ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে টানা অনুপস্থিত রয়েছেন।

গত ১০ মে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব দেননি। ফলে তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।