Web Analytics

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ভোট চুরির ষড়যন্ত্রের অংশ। মঙ্গলবার দেবিদ্বার উপজেলার ভৈষেরকোট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।

হাসনাত বলেন, ভোটের দিন মোবাইল নিষিদ্ধ করা হলে নাগরিক সাংবাদিকরা অনিয়ম প্রকাশ করতে পারবেন না। তিনি উল্লেখ করেন, জুলাই মাসে কয়েকটি মিডিয়া ছাড়া বাকিদের সীমিত রাখা হয়েছিল, কিন্তু মোবাইল সাংবাদিকরাই তখন প্রকৃত খবর মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। তিনি দাবি করেন, স্বাধীন সংবাদ প্রচারের স্বার্থে ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের অনুমতি দিতে হবে এবং নির্বাচন কমিশনকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

সভাটি পরিচালনা করেন প্রবাসী মাসুদ পারভেজ সোহাগ। এতে এনসিপি ও জামায়াতের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ছিলেন জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম শহিদ ও অধ্যাপক শহিদুল ইসলাম।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।