Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের ‘অ্যাটাক শিপ’ বা আক্রমণকারী জাহাজগুলো যদি মার্কিন অবরোধ ভাঙতে আসে, তবে সেগুলো ধ্বংস করে দেওয়া হবে। সোমবার ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০টায় অবরোধ শুরু হওয়ার কিছুক্ষণ পর তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এই হুমকি দেন। ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনীর ১৫৮টি জাহাজ ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে এবং অবশিষ্ট দ্রুতগামী আক্রমণকারী জাহাজগুলো অবরোধের এলাকায় এলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।

এর আগে ট্রাম্প ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, সমুদ্রপথে মাদক ব্যবসায়ীদের নৌকা ধ্বংসে যে পদ্ধতি ব্যবহার করা হয়, ইরানের জাহাজগুলোর ক্ষেত্রেও তা প্রয়োগ করা হবে। আল–জাজিরা সূত্রে এ তথ্য জানা গেছে।

চীন মার্কিন অবরোধকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে। ইরানের যুদ্ধক্ষয়ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার বলে জানানো হয়েছে। ইরানের তেলমন্ত্রী মার্চ ও এপ্রিলে তেল বিক্রিকে সন্তোষজনক বলেছেন, আর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, এখন বল ইরানের কোর্টে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।