Web Analytics

ইরানের সাম্প্রতিক হামলার পর কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্রে আগুন লেগেছে বলে জানিয়েছে কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, কেন্দ্র ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি জেনারেটিং ইউনিট বিচ্ছিন্ন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অগ্নিকাণ্ডের পরপরই সব পরিচালন ও জরুরি পরিকল্পনা সক্রিয় করা হয়েছে। এতে বিদ্যুৎ ও পানি নেটওয়ার্কের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা নিশ্চিত হয়েছে এবং পরিষেবার ওপর সম্ভাব্য প্রভাব সীমিত রাখা গেছে। পাশাপাশি সার্বক্ষণিক প্রযুক্তিগত ও পরিচালন পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

আলজাজিরা সূত্রে জানা যায়, মন্ত্রণালয় ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুনের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি, তবে পরিষেবা কার্যক্রমে বড় কোনো বিঘ্ন ঘটেনি বলে নিশ্চিত করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।