Web Analytics

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আইক্যাড–২ জেলায় ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ছয়জন আহত হয়েছেন। আবুধাবি মিডিয়া অফিস জানায়, ঘটনাস্থলে জরুরি সেবা দল দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বাহিনীর হামলার প্রেক্ষাপটে ইরানের পাল্টা জবাবের সময়।

কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, আহতরা পাকিস্তান ও নেপালের নাগরিক এবং তাদের আঘাত সামান্য থেকে মাঝারি মাত্রার। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে আঞ্চলিক উত্তেজনা বেড়ে গেছে, বিভিন্ন স্থানে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।