Web Analytics

সৌদি আরবে ১৮ মার্চ ২০২৬ বুধবার ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ৩০ রোজা পূর্ণ করে শুক্রবার, ২০ মার্চ ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বলে রাজকীয় আদালতের মাধ্যমে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে।

খবরে বলা হয়েছে, চাঁদ দেখা কমিটির সদস্যরা জানিয়েছেন যে রাজ্যের অধিকাংশ স্থানে মেঘলা আবহাওয়া বিরাজ করছে এবং কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা চাঁদের দৃশ্যমানতাকে প্রভাবিত করেছে। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা না যাওয়ার ঘোষণা দেয়।

রমজান মাসের সমাপ্তি ও শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত হয়, যা চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।