Web Analytics

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে তৎকালীন ২০ দলীয় জোট নৈতিক ও রাজনৈতিক সমর্থন জানিয়েছিল। শ্রমিক জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিনিধি সভায় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমর্থন ও জোটের প্রস্তুতি থাকা সত্ত্বেও বিএনপি নেতারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। তার মতে, সেদিন বিএনপি যদি হেফাজতের সঙ্গে মাঠে থাকত, তাহলে শাপলা গণহত্যার বদলে আওয়ামী লীগের পতন ঘটতে পারত।

রাশেদ প্রধান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও শাপলা গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে। ভারতের ইশারায় যারা এই হত্যাকাণ্ডকে বৈধতা দিতে হলুদ সাংবাদিকতা করেছেন, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। তিনি অভিযোগ করেন, এসব অপরাধের বিচার না হওয়ায় নতুন স্বৈরাচার জন্ম নিচ্ছে।

তিনি আরও বলেন, গণভোটের আলোকে বিএনপি সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করবে না, তা এখন পরিষ্কার। তাই নতুন যুদ্ধ, গণঅভ্যুত্থান ও বিজয়ের প্রস্তুতি নিতে হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।