Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের ক্রসফায়ারসংক্রান্ত বক্তব্যকে অত্যন্ত উদ্বেগজনক বলেছেন। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মোকাবিলায় কার্যকর কৌশল তুলে ধরার বদলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত পুলিশের প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ।

আতাউল্লাহ আমীন বলেন, পেশাদার পুলিশ বাহিনীর মূল দায়িত্ব অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং যথাযথ প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা। ক্রসফায়ার ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যকর কোনো কৌশল জানা আছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি। পুলিশ প্রধানের পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা ও প্রশাসনিক কৌশল না থাকলে তাঁকে ওই পদে বহাল রাখার যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অতীতে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড গুম, হেফাজতে নির্যাতন ও রাষ্ট্রীয় ক্ষমতার যথেচ্ছ অপব্যবহারের পথ খুলেছিল। জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণ আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল জনবান্ধব পুলিশ চায় বলে তিনি উল্লেখ করেন। আইজিপির বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করে তিনি নিরপেক্ষ আইনপ্রয়োগ ও কাঠামোগত সংস্কারের আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।