Web Analytics

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন জাতের বাংলাদেশি আম ও আমভিত্তিক প্রক্রিয়াজাত পণ্যের প্রদর্শনী ও উৎসব আয়োজন করেছে। শনিবার দূতাবাস সংলগ্ন উৎসব কুঞ্জ ব্যাংকুয়েট হলে ‘বাংলাদেশ ম্যাঙ্গো ডেলিকেসি’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের উৎকৃষ্ট আম, কৃষি ঐতিহ্য এবং কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রায় ২৫০ জন অতিথি অংশ নেন।

প্রধান অতিথি সার্ক মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার বলেন, দক্ষিণ এশিয়ায় আম উৎপাদনের বিপুল সম্ভাবনা থাকলেও এ অঞ্চলের আম ও আমজাত পণ্যের রপ্তানি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছেনি। বিশেষ অতিথি নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব গহেন্দ্র রাজভাণ্ডারী এ আয়োজনকে বাংলাদেশ ও নেপালের জনগণের সম্পর্ক দৃঢ় করার উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং রাষ্ট্রদূত মো. শফিকুর রহমানের ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’ উদ্যোগের প্রশংসা করেন।

প্রদর্শনীতে ফজলি, আম্রপালি, বারি-৪, কাটিমন, গৌরমতি ও আশ্বিনাসহ তাজা আম এবং জুস, আচার, ফ্রুট বার, শুকনো আম, চাটনি, জ্যাম ও জেলি প্রদর্শিত হয়। সফল আমচাষি রফিকুল ইসলাম GAP অনুসরণে নিরাপদ ও মানসম্মত আম উৎপাদনের পদ্ধতি উপস্থাপন করেন। আয়োজকদের মতে, উদ্যোগটি নেপালে বাংলাদেশি আমের আগ্রহ বাড়াবে, ব্যবসায়িক অংশীদারত্ব গড়বে এবং দ্বিপাক্ষিক কৃষি ও খাদ্যপণ্য বাণিজ্যের সুযোগ সৃষ্টি করবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।