Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং দল হিসেবে নানা অপরাধ করেছে। তিনি জানান, আইন অনুযায়ী এসব ঘটনার বিচার হবে। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। তিনি আরও বলেন, শাপলা চত্বরের ঘটনাসহ কয়েকটি মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে।

শনিবার জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ আর কখনো দেশে রাজনীতি করতে পারবে না এবং তাদের রাজনৈতিক পতন সম্পূর্ণ হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।