Web Analytics

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান চলতি মাসে মালয়েশিয়া সফরে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে ২১ জুন সরকারপ্রধান হিসেবে এটি হবে তার প্রথম বিদেশ সফর। সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে এবং সফর নির্বিঘ্ন করতে নানা প্রস্তুতি চলছে।

এই লক্ষ্যে গত রোববার মালয়েশিয়ায় জাতীয়তাবাদী যুবদল প্রাথমিক প্রস্তুতি সভা করেছে। একই বিষয়ে ঢাকায় মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান ও সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন মিয়াজী গুরুত্বপূর্ণ মিটিং করেন, যেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মালয়েশিয়া যুবদলের সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন, সহসভাপতি শেখ মো. সেলিম ও মো. নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান বিন সিরাজ, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল রানা, সহসাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান বাবু, আব্দুল্লাহ নোমান, ইসমাইল আকন্দ ও আরিয়ান সিফাতসহ অনেকে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।