Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা অঞ্চলের বাইরের কোনো শক্তি চাপিয়ে দিতে পারে না। ইন্দোনেশিয়ার গ্লোবাল টাউন হল ২০২৬ অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর সংলাপ, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্মানের ভিত্তিতেই দীর্ঘমেয়াদি নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব।

আরাগচি বলেন, বিদেশি শক্তির সামরিক উপস্থিতি ও তাদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার বদলে আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি আন্তর্জাতিক আইন ও বহুপক্ষীয় ব্যবস্থার গুরুত্বও তুলে ধরেন। তাঁর মতে, বড় শক্তিগুলোর স্বার্থে আন্তর্জাতিক আইন উপেক্ষিত হলে আইনের শাসনের কথা বলা কঠিন হয়ে পড়ে।

তিনি বলেন, জাতিসংঘের মতো প্রতিষ্ঠান আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ হলে তাদের বিশ্বাসযোগ্যতা ও বৈধতা ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বহুপক্ষীয় ব্যবস্থা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। যুদ্ধের ব্যয় করদাতারা বহন করলেও সবচেয়ে বড় মূল্য সাধারণ মানুষকে জীবন, রক্ত, ঘরবাড়ি, ভবিষ্যৎ ও নিরাপত্তা দিয়ে দিতে হয় বলে তিনি উল্লেখ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।