Web Analytics

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে স্বৈরাচারী আখ্যা দিয়েছেন। বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিরোধী মত দমনে সরকার দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। তার বক্তব্য, মোদি স্বৈরাচারীতে পরিণত হলেও জরুরি অবস্থা জারির সাহস দেখাচ্ছেন না।

সিজেপি কর্মী, বামপন্থি ছাত্র সংগঠন, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যদের বিরুদ্ধে সাম্প্রতিক পুলিশি পদক্ষেপ ও আটকের প্রসঙ্গ তোলেন দীপকে। দুই দিন আগে জাতীয় পতাকা নিয়ে দিল্লির যন্তর মন্তরে যাওয়ার পর সিজেপির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস গ্রেপ্তার হন। পরে আদালত তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠান।

জাতীয় পতাকা ওড়ানো কবে থেকে অপরাধ হলো, সেই প্রশ্ন তোলেন দীপকে। তিনি অভিযোগ করেন, মোদি ও অমিত শাহের অধীনে পুলিশ ব্রিটিশ শাসনামলের মতো আচরণ করছে। যন্তর মন্তরে প্রতিবাদের সুযোগ সীমিত করা এবং গ্রেপ্তারের প্রতিবাদে ১৬ অক্টোবর শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।