Web Analytics

সিরাজগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা চালক আসাদুলকে হত্যা করে তার গাড়ি ছিনতাইয়ের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক লায়লা শারমীন এ রায় ঘোষণা করেন। প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিনজন আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাদের কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার দিঘলকান্দি গ্রামের মনির হোসেন, আনছার আলী ও আব্দুল বাছেদ।

অভিযোগপত্র অনুযায়ী, নিহত আসাদুল বগুড়ার শেরপুরের বাসিন্দা এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন। ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি রাত ১০টা পর্যন্ত গাড়ি মালিক আব্দুর রহমানের কাছে জমা না দেওয়ায় তাকে খোঁজা শুরু হয়। পরদিন ধুকুরিয়া গ্রামে রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়। পুলিশ তদন্ত শেষে জানায়, আসামিরা ছিনতাইয়ের পরিকল্পনায় গাড়িটি ভাড়া নিয়ে চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।