Web Analytics

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক, বেদনা ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই শোক প্রকাশ করেন। বিবৃতিতে তিনি জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার হয়েছে এবং অন্তত ৪৫ জন নিখোঁজ রয়েছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এই দুর্ঘটনা জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে এবং স্বজন হারানো পরিবারের আহাজারি ভাষায় প্রকাশের নয়। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি নিখোঁজদের উদ্ধারে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের আহ্বান জানান এবং দুর্ঘটনার পেছনে কোনো গাফিলতি বা অব্যবস্থাপনা ছিল কি না তা তদন্তে একটি নিরপেক্ষ উচ্চপর্যায়ের কমিটি গঠনের দাবি জানান।

তিনি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।