Web Analytics

জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। তার সেখান থেকে দেওয়া বিবৃতি নিয়ে নয়াদিল্লিকে বার্তা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতে বসে শেখ হাসিনার কোনো রাজনৈতিক বিবৃতি বাংলাদেশ প্রত্যাশা করে না। বিবিসি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ক ও দুই দেশের টানাপোড়েন নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন।

তৌহিদ হোসেন বলেন, কিছু ভুল বোঝাবুঝি থাকলেও ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে দুই দেশের সুসম্পর্ক বজায় রাখা জরুরি। হাসিনা সরকারের পতনের পর সীমান্ত উত্তেজনা ও কূটনৈতিক তলবের ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিয়েছে। তিনি আরও বলেন, ভারত যেমন বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে মন্তব্য করে না, বাংলাদেশও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে না।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, হাসিনা সরকারের সময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইচ্ছাকৃতভাবে খারাপ করা হয়েছিল, তবে বর্তমান সরকার ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।