রাজধানীর রামপুরায় জুলাই বিপ্লবের সময় ২৮ জনকে হত্যার ঘটনায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিচার আজ শুরু হচ্ছে। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে সূচনা বক্তব্যের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হবে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
গত ২৪ ডিসেম্বর আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং ২০ জানুয়ারি বিচার শুরুর দিন নির্ধারণ করা হয়। রেদোয়ানুল ও সাবেক বিজিবি কর্মকর্তা মেজর রাফাত বিন আলম বর্তমানে কারাগারে আছেন, আর ডিএমপির সাবেক এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান পলাতক। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রসিকিউশন চারজনের বিরুদ্ধে পৃথক আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশজুড়ে সহিংসতায় বহু মানুষ নিহত হন। রামপুরায় নিহত হন ২৮ জন এবং আহত হন আরও অনেকে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।