Web Analytics

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর আগের গড়ের চেয়ে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চার দিন বেশি ছিল। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক তথ্যের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। ২৪ সেপ্টেম্বর এবং ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর রপ্তানি দৈনিক ১ কোটি ৯৫ লাখ থেকে ২ কোটি ২৫ লাখ ব্যারেলে পৌঁছায়।

যুদ্ধ শুরুর আগের এক বছরে অঞ্চলটির গড় অপরিশোধিত তেল রপ্তানি ছিল দৈনিক ১ কোটি ৮০ লাখ ব্যারেল। কেপলারের হিসাবে, ১ অক্টোবর মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানির সাত দিনের চলতি গড় ছিল দৈনিক ১ কোটি ৮৫ লাখ ব্যারেল।

এই হিসাবে হরমুজ প্রণালি ও লোহিত সাগর দিয়ে তেল পরিবহন, বিভিন্ন টার্মিনাল থেকে রপ্তানি এবং ওমান সাগরে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তর অন্তর্ভুক্ত রয়েছে। ট্যাংকারে হামলা বৃদ্ধির মধ্যেই রপ্তানি বাড়ার তথ্য এসেছে। মেরিস্কসের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে সাতটি হামলা হয়েছে। ইউকেএমটিও বলেছে, ২ অক্টোবর থেকে হরমুজ প্রণালি বা এডেন উপসাগরে প্রতিদিন অন্তত একটি হামলা ঘটেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।