Web Analytics

ওমান, সৌদি আরব, কাতার ও কাজাখস্তান থেকে ২৭ কোটি ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানির নিশ্চয়তা পেয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কাং হুন-সিক জানান, গত বছরের ব্যবহারের মাত্রা অনুযায়ী এই তেল দিয়ে কোনো অতিরিক্ত জরুরি ব্যবস্থা ছাড়াই তিন মাসের বেশি সময় অর্থনীতি সচল রাখা সম্ভব। একই সঙ্গে দেশটি ২১ লাখ টন ন্যাফথা নিশ্চিত করেছে বলেও তিনি উল্লেখ করেন।

ইরান ও ইসরাইল–যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের কারণে দক্ষিণ কোরিয়া তীব্র জ্বালানি সংকটের মুখে পড়েছে। দেশটির প্রায় ৭০ শতাংশ অপরিশোধিত তেল হরমুজ প্রণালি দিয়ে আসে, যেখানে বর্তমানে তেহরান ও ওয়াশিংটন উভয় পক্ষই যাতায়াতের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। এই পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে তেল আমদানির উদ্যোগ নিয়েছে সিউল।

নতুন এই আমদানি চুক্তিগুলো দক্ষিণ কোরিয়ার জ্বালানি নিরাপত্তা স্থিতিশীল করতে এবং মধ্যপ্রাচ্যের সরবরাহ বিঘ্নের ঝুঁকি কমাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।