Web Analytics

জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক জাস্টিস ফর জুলাই ইউকে। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটি পত্রিকাটির কার্যালয়ে ককটেল হামলার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানিয়েছে।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আমিন উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তালহা স্বাক্ষরিত বিবৃতিতে গণমাধ্যমের প্রতি এমন অসহিষ্ণু আচরণকে গণতান্ত্রিক পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক বলা হয়। তারা উল্লেখ করেন, শেখ হাসিনার শাসনামলেও আমার দেশ প্রকাশনা বন্ধসহ নানা নিপীড়ন ও ক্ষতির শিকার হয়েছিল।

সংগঠনটির নেতারা বলেন, কোনো সংবাদমাধ্যমের সংবাদ বা সম্পাদকীয় অবস্থানের সঙ্গে দ্বিমত হলে যুক্তি, তথ্য ও দায়িত্বশীল সমালোচনার মাধ্যমে জবাব দিতে হবে; পত্রিকা ছিঁড়ে ফেলা বা ভয়ভীতি প্রদর্শন গ্রহণযোগ্য নয়। তারা প্রধানমন্ত্রীর কাছে রাজনৈতিক সহকারীর আচরণ বিষয়ে সুস্পষ্ট অবস্থান ও প্রয়োজনীয় জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানান। স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও বিবৃতিতে বলা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।