Web Analytics

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনকে ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় এ নিয়োগ ঘোষণা করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত আদেশে দেশের ৪২টি জেলা পরিষদের প্রশাসকের নাম প্রকাশ করা হয়। জেলা পরিষদ (সংশোধনী) অধ্যাদেশ–২০২৪ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। শাহাদাৎ হোসেন দীর্ঘদিন ধরে ঝালকাঠির রাজনীতি ও আইন পেশায় যুক্ত এবং বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

নিয়োগের পর প্রতিক্রিয়ায় তিনি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ঝালকাঠির উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি ও জনকল্যাণমূলক কাজে জেলা পরিষদকে সক্রিয়ভাবে কাজে লাগাতে চান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।