Web Analytics

চট্টগ্রামের ফৌজদারহাটের ছলিমপুর আবাসিক এলাকা থেকে ২৫ হাজার লিটার অবৈধভাবে মজুত করা চোরাই ডিজেল উদ্ধার করেছে জেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় পরিচালিত অভিযানে তিনটি ট্যাংকিতে মজুত জ্বালানি তেল জব্দ করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ছলিমপুর আবাসিক এলাকার গেইট সংলগ্ন টিনঘেরা স্থানে অভিযান চালানো হয়। সেখানে শত শত তেলের ড্রাম ছাড়াও তিনটি ট্যাংকি থেকে ২৫ হাজার লিটার তেল উদ্ধার করা হয়। পদ্মা, মেঘনা ও যমুনা নামের ট্যাংকি ব্যবহার করে চোরাই তেলের ব্যবসা চালানো হচ্ছিল বলে জানা যায়।

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান, জ্বালানি তেলের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং ইতিমধ্যে প্রায় অর্ধশত মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারের কাছে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।