Web Analytics

মার্কিন ও ইসরাইলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স ও ইসরাইলের চ্যানেল ১২ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছে। এর আগে পাকিস্তান এই দুই যুদ্ধরত দেশের মধ্যে শান্তি আলোচনার আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছিল।

ইসরাইলি চ্যানেল ১২ জানিয়েছে, প্রস্তাবের অন্যতম শর্ত হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং একে ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান যদি এই প্রস্তাবগুলো মেনে নেয়, তবে দেশটির ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

তবে বিবিসি জানিয়েছে, তারা এখনো এই সংক্রান্ত কোনো নথি দেখেনি এবং গণমাধ্যমে আসা তথ্যের সত্যতা যাচাই করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।