Web Analytics

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৯ মাস পর ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দিন শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ফলে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এতে ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বৃদ্ধি পেয়ে উদ্বৃত্ত তৈরি হয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে কিনে নিচ্ছে। চলতি অর্থবছরের শুরু থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে ২ হাজার ১৯৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৯০ শতাংশ বেশি।

এই সময়ে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ৫৪৬ কোটি ডলার কিনেছে, যা রিজার্ভ বৃদ্ধিতে সহায়তা করেছে। কর্মকর্তারা জানান, ডলারের সরবরাহ চাহিদার তুলনায় বেশি থাকায় রিজার্ভের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।