Web Analytics

কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় লেভেল ক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে নিহতদের পরিবারের জন্য এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। রোববার (২২ মার্চ) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে রেল প্রতিমন্ত্রী বলেন, রেলওয়ের কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না। তিনি জানান, দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি একাধিক পদক্ষেপ নিয়েছে। আহতদের চিকিৎসা বিষয়ে তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং প্রয়োজনে আহতদের ঢাকায় এনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এ সময় কৃষিমন্ত্রী, খাদ্য ও মৎস্য এবং প্রাণিসম্পদ মন্ত্রী, রেলওয়ের মহাপরিচালক, কুমিল্লার জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।