Web Analytics

ইরানের সামরিক বাহিনী সতর্ক করেছে যে, তাদের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুক্ত সব জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলা চালানো হবে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র এব্রাহিম জোলফাগারি জানান, দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুক্ত পানিশোধনাগার এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামোতেও হামলা চালাবে।

এই সতর্কতা আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর, যেখানে তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। এর জবাবে ইরান পাল্টা হুমকি দেয়। ফারস নিউজ এজেন্সি জানায়, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রয়াত প্রধান আলী লারিজানি আগেই সতর্ক করেছিলেন যে, ইরানের বিদ্যুৎ সঞ্চালন লাইনে হামলা হলে আধা ঘণ্টার মধ্যে পুরো মধ্যপ্রাচ্য বিদ্যুৎহীন হয়ে পড়বে।

এই হুমকি-পাল্টা হুমকি উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে, বিশেষ করে জ্বালানি ও বাণিজ্য রুট নিয়ন্ত্রণ নিয়ে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।