Web Analytics

বাংলাদেশ সরকার ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোনো কোম্পানির ইস্যুকৃত জিরো কুপন বন্ডে বিনিয়োগ থেকে অর্জিত আয়ের কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে। ‘আয়কর আইন, ২০২৩’-এর ষষ্ঠ তফসিলের ধারায় দেওয়া এই সুবিধা আগামী অর্থবছর থেকে আর কার্যকর থাকবে না। অর্থবিল ২০২৬-এ সংশ্লিষ্ট ধারাটি বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে, যা জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থাপন করেন। এই সিদ্ধান্তের আওতায় জিরো কুপন ইসলামি সার্টিফিকেটও অন্তর্ভুক্ত রয়েছে।

একই সঙ্গে কোম্পানির অর্জিত লভ্যাংশের ওপর ২০ শতাংশ কর প্রত্যাহার করা হয়েছে এবং কোম্পানি ছাড়া অন্যান্য করদাতার ক্ষেত্রে লভ্যাংশ আয়কে মোট আয়ের সঙ্গে যুক্ত করার বিধানও বাতিল হয়েছে। এছাড়া সরকারি সিকিউরিটিজ, মিউচুয়াল ফান্ড ও অনুরূপ বিনিয়োগে কর রেয়াত সুবিধা পেতে বিনিয়োগের পূর্ণ মেয়াদ পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নতুন এই শর্তের উদ্দেশ্য হলো দীর্ঘমেয়াদি সঞ্চয় ও বিনিয়োগে করদাতাদের উৎসাহিত করা এবং আগাম নগদায়নের মাধ্যমে করছাড়ের অপব্যবহার রোধ করা।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।