Web Analytics

যমুনা নদীর পানি কমতে শুরু করায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার জোতপাড়া এলাকায় ভাঙন দেখা দিয়েছে। পূর্ব তীররক্ষা বাঁধসংলগ্ন এলাকায় বালুবাহী বাল্কহেড চলাচলের কারণে এই ভাঙন সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এতে শতকোটি টাকার তীররক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। নদীতে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে এলাকাবাসী দফায় দফায় বিক্ষোভ করছে।

স্থানীয়দের অভিযোগ, পূর্ব তীর দিয়ে অব্যাহতভাবে বাল্কহেড চলাচলের ফলে প্রায় পাঁচ শতাধিক বসতি ও ফসলি জমি, উপজেলা পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজার ঝুঁকিতে পড়েছে। বাঘুটিয়া ইউনিয়নের তিন কিলোমিটার এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করা হলেও বাল্কহেড চলাচলের কারণে তা ধসে যাচ্ছে, ফলে আশপাশের কয়েকটি গ্রাম হুমকিতে রয়েছে।

চৌহালী থানার ওসি ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে বাল্কহেড চলাচল বন্ধ করেছেন। তবে নাব্যতা সংকটে কয়েকটি বাল্কহেড আটকে আছে, সেগুলো সরিয়ে নেওয়ার পর নতুন করে আর কোনো বাল্কহেড চলবে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।