Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। রোববার (১৫ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ দিয়েছে, যা জনআকাঙ্ক্ষার পরিপন্থী।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় স্থানীয় সরকার জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হওয়া উচিত। কিন্তু প্রশাসক নিয়োগের মাধ্যমে সেই প্রক্রিয়া উপেক্ষা করে স্থানীয় সরকারকে দলীয় ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি সতর্ক করেন, নিয়োগনির্ভর এই ব্যবস্থা গণতন্ত্রের জন্য অশনিসংকেত এবং জনগণের ভোটাধিকার ও প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থার ওপর আঘাত হানবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার কথা বলা হলেও এ ধরনের পদক্ষেপ গণতন্ত্রকে দুর্বল করবে। তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।