Web Analytics

বাংলাদেশে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার সকালে ঢাকা-৪ আসনে দনিয়ার এ.কে. উচ্চ বিদ্যালয়ের ১০০ নম্বর কেন্দ্রে ৯৭ বছরের মো. আবু বক্কর সিদ্দিক সকাল ৮টার দিকে ভোট দেন। তিনি জানান, এবারের ভোটের সিস্টেম আগের চেয়ে ভালো এবং পরিবেশও সুন্দর। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শাহ আলম বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২২২ জন, সবাই পুরুষ। সকাল থেকেই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে এবং উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে।

ঢাকা-৪ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কদমতলী ও শ্যামপুর এলাকা নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ড। এখানে মোট ভোট কেন্দ্র ১১৫টি এবং মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন, যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ১ লাখ ৭ হাজার ৯২৯ জন বেশি। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৪৬৭, নারী ভোটার ১ লাখ ৭৬ হাজার ৩৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন।

এই আসনে বিএনপির তানভীর আহমেদ রবিন ও জামায়াতে ইসলামের সৈয়দ জয়নুল আবেদীনসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।