Web Analytics

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে বিমান হামলায় সাবেক প্যারামিলিটারি জোট হাশেদ আল-শাবির এক কমান্ডার ও কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার সংগঠনটি জানায়, কমান্ডারদের বৈঠকের সময় একটি ঘাঁটিতে হামলা চালানো হয় এবং এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে। সূত্র জানায়, হামলায় সাত সদস্য নিহত ও ১৩ জন আহত হয়েছেন। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) নামেও পরিচিত এই সংগঠনটি এক বিবৃতিতে আনবার প্রদেশের কমান্ডার ও অপারেশন প্রধান সাদ দাওয়াই আল-বাইজির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এবং হামলার নিন্দা জানায়।

পিএমএফ ইরাকের নিয়মিত সশস্ত্র বাহিনীর অংশ হলেও এতে ইরান-সমর্থিত কয়েকটি ব্রিগেড রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর শুরু হওয়া সংঘাতে ইরাক অনিচ্ছাসত্ত্বেও জড়িয়ে পড়ে। ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলার দায় স্বীকার করে আসছে, যার পাল্টা প্রতিক্রিয়ায় এসব গোষ্ঠীর ওপরও হামলা চালানো হচ্ছে।

গত সপ্তাহে পেন্টাগন প্রথমবারের মতো স্বীকার করে যে, চলমান সংঘাতে ইরাকে ইরানপন্থি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হেলিকপ্টার ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।