Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করে কর্মমুখী, দক্ষতাভিত্তিক ও যুগোপযোগী করা হবে। ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার মিরপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা গতানুগতিক ধারায় চলায় বেকারত্ব বাড়ছে এবং কর্মসংস্থানের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে পারছে না। শিক্ষা বেকারত্ব কমানো ও দক্ষ মানবসম্পদ তৈরির জন্য হওয়া উচিত।

মন্ত্রী জানান, কর্মমুখী শিক্ষার বিস্তার এখনো পর্যাপ্ত নয় এবং নতুন প্রতিষ্ঠান বা বিষয় চালুর আগে বাস্তব কর্মসংস্থানের চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে। তিনি মাতৃভাষা বাংলা সংরক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে ইংরেজিসহ ভাষাগত দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণের ঘোষণা দেন এবং শিক্ষার ভিত্তি শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।