Web Analytics

বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টে একদিনে ২৭৪ জন পর্বতারোহীর সফল শীর্ষ জয় নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। নেপালের কর্তৃপক্ষ ২১ মে ২০২৬ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে জানায়, অনুকূল আবহাওয়ার কারণে পর্বতারোহীরা একযোগে আরোহণের সুযোগ পান। নেপালের দক্ষিণ দিকের জনপ্রিয় রুট দিয়ে এত সংখ্যক আরোহীর একদিনে শীর্ষে ওঠা এর আগে কখনও দেখা যায়নি বলে ‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন’-এর কর্মকর্তারা জানিয়েছেন।

এভারেস্টে সাধারণত দুটি প্রধান রুট ব্যবহৃত হয়—নেপালের দক্ষিণ দিক এবং চীনের তিব্বতের উত্তর দিক। ২০১৯ সালে নেপাল রুট দিয়ে ২২৩ জন এবং চীন রুট দিয়ে ১১৩ জন পর্বতারোহী একদিনে শীর্ষে উঠেছিলেন। তবে এ বছর চীন তাদের দিকের রুট বন্ধ রাখায় অধিকাংশ আরোহী নেপাল অংশে ভিড় জমিয়েছেন। মৌসুমের শুরুতে ঝুঁকিপূর্ণ বরফখণ্ডের কারণে অভিযান ধীরগতির ছিল, পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আরোহণ গতি পায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, মে মাসের শেষ পর্যন্ত চলবে এবারের আরোহণ মৌসুম, যেখানে প্রায় ৪৯৪ জন বিদেশি পর্বতারোহী ও সমসংখ্যক শেরপা গাইড শীর্ষে ওঠার পরিকল্পনা নিয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।