Web Analytics

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহতের ঘটনায় আহত হয়ে আত্মগোপনে থাকা নাজমুল কবীর নুরুলকে রাজশাহী থেকে আটক করেছে এসআরবি-৫। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

নুরুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের ফাইজুদ্দিন আলীর ছেলে। এসআরবির এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে ককটেল বিস্ফোরণে আহত ব্যক্তি রাজশাহীতে অবস্থান করছেন।

পরে অভিযান চালিয়ে তেরখাদিয়া স্টেডিয়ামের অদূরের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। বর্তমানে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে এসআরবির ওই কর্মকর্তা জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।