Web Analytics

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন যে, জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করবেন। শনিবার সকালে রাজধানীর মিরপুরের মনিপুর গার্লস স্কুল মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গণভোটের বিষয়টি ইতোমধ্যে সংসদে তোলা হয়েছে এবং স্পিকার তা আলোচনার জন্য গ্রহণ করেছেন। তিনি বলেন, গণভোট ও সংসদ নির্বাচনের ভোট উভয়ই জনগণের রায়, তাই সরকারের উচিত এই রায়কে সম্মান করা।

তিনি ঈদযাত্রায় ভাড়া কেলেঙ্কারি ও জনদুর্ভোগের সমালোচনা করে বলেন, স্বল্প আয়ের মানুষের কষ্টের প্রতি সরকারের উদাসীনতা লজ্জাজনক ও অমানবিক। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ঈদযাত্রা যেন আরামদায়ক ও স্বস্তিদায়ক হয়। এ সময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং গাজা, ফিলিস্তিন, ইরান, কাশ্মীরসহ বিভিন্ন অঞ্চলের যুদ্ধবিধ্বস্ত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, নায়েবে আমির আব্দুর রহমান মুসাসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।