Web Analytics

অধিকৃত পশ্চিম তীরের মধ্যাঞ্চলে জেরিকো শহরের উপকণ্ঠে দুউক আল-তাহতা এলাকায় ইসরাইলি বসতি স্থাপনকারীদের সশস্ত্র হামলায় ৭২ বছর বয়সী ফিলিস্তিনি নারী ফাদ্দা মোহাম্মদ ফেইদাত নিহত হয়েছেন। মঙ্গলবারের এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হন। ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে এবং ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত নারীর পরিচয় নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেন, মঙ্গলবার ভোরে একদল বসতি স্থাপনকারী ফাদ্দার বাড়ির বাইরে গুলি চালানো শুরু করে। ফিলিস্তিনি বাসিন্দারা আত্মরক্ষায় পাথর ছুড়লে আরও বসতি স্থাপনকারী সেখানে আসে এবং ফাদ্দার বাড়িসহ আশপাশের ফিলিস্তিনিদের বাড়িঘর লক্ষ্য করে গুলি চালায়। তার ভাশুর আহমেদ আরেফ বলেন, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ফাদ্দার মাথায় গুলি লাগে। তার ছেলে আরাফাতও গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেওয়ার পথে ইসরাইলি সেনারা তাকে গ্রেপ্তার করে বলে তিনি জানান।

ফাদ্দার মৃত্যুর বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী সরাসরি মন্তব্য করেনি। তবে একটি গাড়িতে ধাক্কা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের কথা জানিয়েছে তারা। ওয়াফার তথ্য অনুযায়ী, প্রায় দুই সপ্তাহ আগে বসতি স্থাপনকারীরা দুউক আল-তাহত এলাকায় আটটি বাড়ি দখল করে। বিনইয়ামিন আঞ্চলিক কাউন্সিল বলেছে, বাড়িগুলো ফিলিস্তিনিদের কাছ থেকে কেনা হয়েছে; জেরিকোর ফিলিস্তিনি গভর্নর হুসেইন হামায়েল এ দাবি প্রত্যাখ্যান করেছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।