Web Analytics

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রম চালুর পর যাত্রীরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাচ্ছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। সোমবার সন্ধ্যায় বিমানবন্দর পরিদর্শনের সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানান। সন্ধ্যা ৭টায় তিনি ব্যাগেজ বেল্ট এলাকায় গিয়ে অপেক্ষমাণ যাত্রীদের কাছে লাগেজ পেতে সময় লাগার বিষয়ে জানতে চান।

যাত্রীরা নতুন ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং সেবার মান অব্যাহত রাখার প্রত্যাশা জানান। পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং এখন এর বাস্তবায়ন দেখা যাচ্ছে। তিনি বলেন, যাত্রীসেবার মান ধরে রাখা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমানো এখন গুরুত্বপূর্ণ।

মন্ত্রী জানান, যাত্রীসেবার মানোন্নয়ন ও লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সৌদি আরবের রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত থাকার বিষয়ে তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষের অনুমোদন পেলে এ রুটে আবার ফ্লাইট চালু হবে। আপাতত কিছু যাত্রীকে দাম্মাম ও মদিনা রুটে পরিবহনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিদর্শনে মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।