Web Analytics

ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে চরফ্যাশন সরকারি কলেজের ৮৮৪ জন শিক্ষার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষায় অংশ নেয়। ওই রাতে কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. মহিউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন, যা রবিবার চরফ্যাশন থানার ওসি নিশ্চিত করেন।

এজাহার সূত্রে জানা যায়, প্রশ্ন কমন না পড়ায় কিছু শিক্ষার্থী নকলের চেষ্টা করলে শিক্ষকরা তা প্রতিহত করেন। এতে শিক্ষার্থীদের একাংশ উত্তেজিত হয়ে পড়ে এবং পরীক্ষা শেষে দুপুর ১টার দিকে কলেজের পকেট গেট ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। ইটপাটকেলের আঘাতে শিক্ষক ও কলেজের গভর্নিং বডির সভাপতিসহ কয়েকজন আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি জানান, মামলার পর আইনানুগ কার্যক্রম চলছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।