Web Analytics

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান মঙ্গলবার ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষায়িত শিশু শিক্ষালয় ব্লু স্কাই পরিদর্শন করেছেন। তিনি বিভিন্ন শ্রেণির কার্যক্রম দেখেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত থেরাপি সেবা সম্পর্কে অবহিত হন।

পরিদর্শনকালে তিনি হাইড্রোথেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি ও মিউজিক থেরাপির কার্যক্রম সরেজমিনে দেখেন। স্কুলের অধ্যক্ষ তাঁকে শিক্ষা ও কারিগরি শিক্ষা কার্যক্রম, থেরাপি সুবিধা, মেডিকেল ইমার্জেন্সি ব্যবস্থা এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে জানান।

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভাপতি সালেহা খান তাঁকে স্বাগত জানান। ২০২১ সালে বাফওয়ার উদ্যোগে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। এখানে সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক এবং একজন সিস্টার বা ব্রাদারের মাধ্যমে পাঠদান হয়। বহু শিক্ষার্থী মূলধারার শিক্ষায় যুক্ত হয়েছে এবং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কিছু শিশুকে সহকারী থেরাপিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।