Web Analytics

নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চার দিনব্যাপী শুনানি শুরু হয়েছে। সোমবার শুরু হওয়া এই শুনানিতে নির্ধারিত হবে, দুতার্তের মাদকবিরোধী অভিযানে নির্বিচার হত্যাকাণ্ডের অভিযোগে বিচার শুরু করার মতো যথেষ্ট প্রমাণ আছে কি না। ৮০ বছর বয়সি এই সাবেক নেতার বিরুদ্ধে অন্তত ৭৬টি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনটি মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়েছে।

প্রসিকিউটরদের দাবি, ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে দাভাও শহরের মেয়র এবং পরে প্রেসিডেন্ট থাকাকালীন দুতার্তে এসব অপরাধ সংঘটিত করেন। বেসরকারি হিসাব অনুযায়ী, তার ছয় বছরের মাদকবিরোধী অভিযানে নিহতের সংখ্যা প্রায় ৩০ হাজারে পৌঁছাতে পারে। আইসিসি বিচারকরা তাকে শারীরিকভাবে সুস্থ ঘোষণা করলেও আইনজীবীদের আবেদনে তাকে সশরীরে উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ফিলিপাইন ২০১৯ সালে আইসিসি থেকে প্রত্যাহার করলেও আদালত জানিয়েছে, ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে সংঘটিত অপরাধের বিচার করার পূর্ণ অধিকার তাদের রয়েছে। শুনানি শেষে বিচারকদের সিদ্ধান্ত জানাতে ৬০ দিন সময় থাকবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।