Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৭৭ হাজার কোটি টাকা, যা ৬৫ হাজার কোটি টাকা থেকে প্রায় ১৬ গুণের বেশি বৃদ্ধি। বৃহস্পতিবার বাজেট উপস্থাপনের সময় তিনি এ তথ্য জানান এবং পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ২০০৬ সালে দেশের বৈদেশিক ঋণ ছিল ১ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা ২০২৪ সালে প্রায় ৬ দশমিক ৫০ গুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮ লাখ ১২ হাজার কোটি টাকায়। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

অর্থমন্ত্রী জানান, এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।